২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে তিনদিনব্যাপী শিশু নাট্য উৎসব

সোমবার থেকে বরিশালে শুরু হচ্ছে তিনদিনব্যাপী বিভাগীয় শিশু নাট্য উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 02:31 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

বরিশাল, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার থেকে বরিশালে শুরু হচ্ছে তিনদিনব্যাপী বিভাগীয় শিশু নাট্য উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও পিপলস থিয়েটারের পৃষ্ঠপোষকতায় এই উৎসবের উদ্বোধন হবে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর অশ্বিনী কুমার হলে। উদ্বোধন করবেন পিপলস থিয়েটারের সেক্রেটারি জেনারেল লিয়াকত আলী লাকী। উৎসবে রাজধানীসহ বিভাগের ১২টি দল অংশ নেবে। অংশগ্রহনকারী নাট্য দলগুলো হচ্ছে রাজধানীর পিপলস থিয়েটার, পিপলস লিটল থিয়েটার, বরগুনা থিয়েটার, বরগুনা লিটল থিয়েটার, বানারীপাড়া নতুন মুখ, খেলাঘর, বরিশাল শিশু থিয়েটার, খেলাঘর নাট্য দল, শব্দাবলী, প্রান্তিক ও পটুয়াখালীর ২টি। নাট্য উৎসবের আহ্বায়ক সৈয়দ দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জনান, এই ধরনের নাট্য উৎসব বরিশালে প্রথম। নাট্য উৎসব ছাড়াও শিশু সমাবেশ করা হবে। উৎসবের প্রথম দিনে রাজধানী ও বরিশালের নাট্য দল নাটক প্রদর্শন করবে। দ্বিতীয় দিন ৫ এপ্রিল নাটক প্রদর্শন করবে বরগুনা, বানারীপাড়া ও বরিশালের নাট্যদল। উৎসবের শেষ দিনে পটুয়াখালী ও বরিশালের নাট্যদল নাটক প্রদর্শন করবে। উৎসব প্রতিদিন সন্ধ্যায় বরিশাল অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৩১ ঘ.