২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে তিন কর্মকর্তার পদে রদবদল

প্রশাসনের উপসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের তিন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের তিন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল হয়। আদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব আব্দুর রশিদকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের সরকারি মুদ্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সায়মা ইউনুসকে একই জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব ও ক্ষমতা দেওয়া হয়েছে। ঢাকার জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক আবু আব্দুল্লাহকে নাটোরের এডিসি নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮৩৬ ঘ.