ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের নামে ধর্মীয় গ্রন্থ কুরআনের অবমাননা সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদ।
প্রস্তাবিত নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে মুফতি ফজলুল হক আমিনীর ডাকা হরতালের একদিন আগে রোববার তিনি এ হুঁশিয়ারি দেন।
হরতালের সমর্থনে রোববার মুক্তাঙ্গনের সমাবেশে কুরআন হাতে নিয়ে রাজপথে নামতে দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান আমিনী।
বেনজির তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরিফের অবমাননা যেন কেউ করতে না পারে সে ব্যাপারে পুলিশ সচেষ্ট রয়েছে।"
কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভাংচুর সহ্য করা হবে না বলে হরতাল আহ্বানকারীদের সতর্ক করেছেন তিনি।
নাগরিকদের জানমাল রক্ষার দায়িত্বের কথা তুলে ধরে ঢাকার পুলিশ কমিশনার বলেন, এ বিষয়ে পুলিশ সর্তক রয়েছে।
প্রস্তাবিত নারী নীতির বিরোধিতা করে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে হরতাল ডেকেছেন চারদলীয় জোটভুক্ত ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আমিনী।
যে দাবিতে হরতাল ডাকা হয়েছে, সে বিষয়ে বেনজির বলেন, "নারী নীতির সঙ্গে ইসলাম ধর্মের সাংঘর্ষিক কোনো বিষয় নেই। এ সব বিষয় সরকার ইতোমধ্যে স্পষ্ট করে দিয়েছে। তাছাড়া আলেম সমাজকে এদেশের মানুষ খুব শ্রদ্ধা করে। হরতালের নামে তাদের দ্বারা ধ্বংসা
bdnews24