২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ: চাঁদপুরে ৬ রুটে যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ

চাঁদপুরে পরিবহন শ্রমিকদের অবরোধে রোববার জেলার ৬ রুটে দুই ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 10:19 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

চাঁদপুর, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে পরিবহন শ্রমিকদের অবরোধে রোববার জেলার ৬ রুটে দুই ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকে। নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের একাংশ এই অবরোধ কর্মসূচি পালন করে। তারা সকাল সোয়া ৮টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় শ্রমিকরা ব্যানার জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে সোয়া ১০টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে আবার যান চলাচল শুরু হয়। শ্রমিকরা জানায়, চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক প্রার্থী মো. রোম্মান গাজী স