সিরাজগঞ্জ, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় শ্বাসরোধ করে এক নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
শনিবার ভোরে উপজেলার গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আনোয়ারা বেগম (৫০) গোপীনাথপুর গ্রামের মোকছেদ আলীর স্ত্রী।
এনায়েতপুর থানার ওসি মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাছের শুকনো পাতা কুড়াতে আনোয়ারা বাড়ির পাশের একটি তাঁত কারখানার কাছে যায়। সেখানে ওঁৎ পেতে থাকা দুর্বত্তরা তার গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায়।
লাশ ময়নাতদন্তের সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫২৪ ঘ.
bdnews24