২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ৪০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

মানিকগঞ্জ, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ৪০ জন। শুক্রবার বিকালে ঘিওর-বরঙ্গাইল সড়কের শিবপুর মোড়ে এ দুর্ঘটনায় নিহত হন ঘিওর আলেয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হাই (৬০)। আহতদের ঘিওর ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘিওর থানার ওসি মো. আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে আসা বাসটি বিকাল পৌনে ৪টার দিকে শিবপুর মোড় ঘোরার সময় পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে আব্দুল হাই নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯২৭ ঘ.