২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারাম শরিফে জুমার নামাজ পড়লেন খালেদা

মক্কায় মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 09:14 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মক্কায় মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। তার সফর সঙ্গী প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাডাম হারাম শরিফে জুমার নামাজ আদায় করেছেন। এছাড়া তিনি সেখানে ফজরের নামাজও আদায় করেন।" খালেদার ছোট ভাই শামীম এস্কান্দরের স্ত্রী ফাতিমা কানিজ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী, সংসদের বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদ, একান্ত সচিব এস এম সালেহ আহমেদ, আলোকচিত্রী সাংবাদিক নূরুদ্দীন আহমেদ এই সফরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে রয়েছেন। নামাজের পর খালেদা জিয়া মক্কায় রাজকীয় অতিথি ভবন 'রয়েল প্যালেসে' যান। তিনি সেখানে অবস্থান করছেন বলে প্রেস সচিব জানান। বিরোধী দলীয় নেতা বুধবার রাতে ওমরাহ পালন করেন। এর আগে তিনি মদিনায় হযরত মুহাম্মদ (সা.) রওজা জিয়ারত করেন। প্রেস সচিব জানান, খালেদা জিয়ার শনিবার বিকালে সৌদি এয়ারলাইন্সের বিমানে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা। গত ২০ মার্চ চিকিৎসার জন্য সৌদি আরবে যান খালেদা জিয়া। সেখানে বাদশা ফয়সাল বিন আবদুল আজিজ হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৫০৮ ঘ.