২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নত জাতের কবুতর আমদানির পরামর্শ

উন্নত জাতের 'মা' কবুতর আমদানি করে উৎপাদন বৃদ্ধি এবং বিদেশে রপ্তানির মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখতে সৌখিন কবুতর খামারিদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 07:33 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নত জাতের 'মা' কবুতর আমদানি করে উৎপাদন বৃদ্ধি এবং বিদেশে রপ্তানির মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখতে সৌখিন কবুতর খামারিদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। বাংলাদেশ ফেন্সি কবুতর উৎপাদনকারী সমিতি আয়োজিত কবুতর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বৃহস্পতিবার এ আহ্বান জানান। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ মেলায় সমিতির সদস্যরা ১২০ জাতের কবুতর প্রদর্শন করছে। লতিফ বিশ্বাস বলেন, সৌখিন কবুতর পালন বাঙালিদের ঐতিহ্য। তবে এটি এখন আর সৌখিন পালনের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন এর বাণিজ্যিক পালনের মাধ্যমে অনেক বেকার ও দরিদ্র যুবক স্বাবলম্বী হচ্ছে। যা জাতীয় অর্থনীতিকে এগিয়ে নিতে সাহায্য করছে। তিনি বলেন, আমাদের দেশের কবুতরে জাতগুলো আমেরিকা বা ইউরোপের মতো তেমন উন্নত নয়। তাই এ খাতকে আরো এগিয়ে নিতে আরো উন্নত জাতের কবুতর আমদানি করতে হবে। কবুতর আমদানি ও রপ্তানির জন্য খামারীদের লাইসেন্স জটিলতা নিরসনের আশ্বাস দেন মন্ত্রী। সমিতির সভাপতি মাহফুজ আলম বাচ্চু ও সাধারণ সম্পাদক তানভীর হাসান এতে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩১৪ ঘ.