গাজীপুর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- অধ্যক্ষকে লাঞ্ছিত ও কলেজের কাগজপত্র তছনছের অভিযোগে গাজীপুরের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে কাপাসিয়া থানায় মামলাটি দায়ের করেন স্থানীয় শরীফ মমতাজ উদ্দিন আহমেদ কলেজের অধ্যক্ষ মো. তাজউদ্দিন।
মামলার আসামি মো. ওয়াহিদ গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
কাপাসিয়া থানার ওসি জামাল উদ্দিন মীর মমলার বরাত দিয়ে বলেন, সকালে বাদী মো. তাজউদ্দিন কলেজে তার কার্যালয়ে কাজ করছিলেন।
এ সময় চেয়ারম্যান শরীফ মো. ওয়াহিদ অকথ্য ভাষায় গালাগাল দিতে দিতে অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে তাকে কিল-ঘুষি, চর, থাপ্পর মারতে শুরু করেন।
পরে কলেজের ছাত্র-শিক্ষকরা এসে তাকে উদ্ধার করেন।
চেয়ারম্যান শরীফ মো. ওয়াহিদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া যায়।
সম্প্রতি গঠিত কলেজের পরিচালানা পর্ষদে চেয়ারম্যানের নাম অন্তর্ভুক্ত না হওয়ায় ওই হামলা হয়ে থাকতে পারে বলে পুলিশ কর্মকর্তা ধারণা করছেন।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৩ ঘ.
bdnews24