চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধে জেরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক ব্যক্তি খুন হয়েছেন।
বুধবার দুপুরে চৈতন্যপুর গ্রামে এ ঘটনায় নিহত হন ওই খোকা (৪৮) নামের এক ব্যক্তি।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসনে সাংবাদিকদের বলেন, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ থাকায় দুপুর ১টার দিকে গ্রামের ধুলু মোড়লের বাড়িতে সালিশে বসে খোকা এবং তার তিন চাচাতো ভাই ইব্রাহীম, শাহ আলম ও দুরুলের।
সালিশ শেষে খোকার চাচাতো ভাইয়েরা ৩/৪টি বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে খোকাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করে।
শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে খোকা মারা যান, বলেন তিনি।
ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/০০০৪ ঘ.
bdnews24