২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

রাজধানীর হাজারীবাগে এক স্কুলছাত্রী গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগে এক স্কুলছাত্রী গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাজি আকবর হোসেন রোডের এক বাসা থেকে জাকিয়াতুন নেসা জিসা (১৫) নামের ওই ছাত্রীর লাশ উদ্ধার করে। জিসা সিঁড়ির রেলিংয়ের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ। তার পরিবারের বরাত দিয়ে হাজারীবাগ থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা পাবলিক স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী জিসা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিল। অসুস্থতার কারণে তাকে দুই বছর একই শ্রেণীতে পড়তে হয়। হতাশাগ্রস্ত হয়েই সে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে।" এদিকে বুধবার দুপুরে কেরানীগঞ্জের মুসলিমাবাদ গ্রাম থেকে সালাউদ্দিন সুজন (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে কেরনীগঞ্জ থানা পুলিশ। থানার উপ-পরিদর্শক শাহ আলম জানান, সুজন মাদকাসক্ত ছিল। দুটি লাশই ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২১৩৪ ঘ.