২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ১ জন গুলিবিদ্ধ

খুলনার কয়রা উপজেলার নির্বাচন পরবর্তী সহিংসতায় এক জন গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

খুলনা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার কয়রা উপজেলার নির্বাচন পরবর্তী সহিংসতায় এক জন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার নির্বাচন শেষে দিবাগত রাত ১২টার দিকে গোবরা ভোট কেন্দ্রে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। গুলিবিদ্ধ আল-আমিনকে (১৬) খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বুধবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়রা থানার ওসি মো. এনামুল হক সাংবাদিকদের জানান, রাত ১২টার দিকে গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ঢালী আব্দুল গফ্ফার ও আবুল কালাম শেখের সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়। তখন আমিন গুলিবিদ্ধ হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, আমিনের মাথায় গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক অস্ত্রোপচার শেষে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পাইকগাছায় ব্যালট বাক্স ছিনতাই পাইকগাছা উপজেলার গড়