২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মানসিক রোগী'র হাতে খুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির দা'র কোপে মহিবুল ইসলাম মিন্টু (২৩) নামে একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঝিনাইদহ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির দা'র কোপে মহিবুল ইসলাম মিন্টু (২৩) নামে একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরে আসলাম উদ্দিন টোনা (৪০) নামের 'মানসিক ভারসাম্যহীন' ওই ব্যক্তি গাছের সঙ্গে মাথা ঠুকে মারা যান। টোনাকে থামাতে গিয়ে শরিফুল (২৫) নামে একজন আহতও হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বুধবার সকালে ঝিটকেপোতা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে টোনা পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন। বাড়ি এসে আবার সে পাগলামী শুরু করলে গত দু'দিন ধরে তাকে বেঁধে রাখা হয়। সকাল ১০টার দিকে বাঁধন খুলে ঘরের জানানা ভেঙে হাতে দা নিয়ে টোনা বের হয়ে আসেন। ওই সময় মিন্টুকে সামনে পেয়ে তিনি দা দিয়ে তার মাথায় কোপ দেন। হাসপাতালে নেওয়ার পথে মিন্টুর মৃত্যু হয়। ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ঘটনার পর লোকজন টোনাকে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। এ সময় তিনি গাছের সঙ্গে মাথা ঠুকতে গুরুতর আহত হন। দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জোবায়দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় একটি হত্যা ও একটি অপমৃত্যু মামলা হয়েছে মহেশপুর থানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩৭ ঘ.