২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে লেগুনা-ট্রাক সংঘর্ষে নিহত ৩

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে লেগুনা-ট্রাক সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 08:42 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

গাজীপুর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে লেগুনা-ট্রাক সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন । বুধবার সকাল ১০টার দিকে গাজীপুরের নাগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে দু'জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- কুমিল্লার দাউদকান্দি এলাকার বজলু মিয়ার ছেলে আবুল কালাম (৩২) এবং বরিশালের মেহেন্দীগঞ্জ থানার পূর্ব জাঙ্গালিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে হারুনুর রশিদ (৫০)। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, জয়দেবপুর চৌরাস্তা থেকে যাত্রীবাহী লেগুনাটি সালনা যাওয়ার পথে বিপরীতগামী একটি ইটভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায় এবং লেগুনার ১৪ যাত্রী আহত হয়। আহতদের গাজীপুর সদর হাসপাতালে নেয়ার পথে তিন জন মারা যায়।" আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/আরএ/১৪৪০ ঘ.