সাতক্ষীরা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম পর্বে সাতক্ষীরার তিন উপজেলার ৩০টি ইউপির সবকটির ফলাফল পাওয়া গেছে।
মঙ্গলবার ভোট গ্রহণের পর সাতক্ষীরা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতান আলম, আশাশুনির মোহাম্মদ গিয়াউদ্দিন এবং দেবহাটা উপজেলার কালাচাঁদ সিংহ রাতে এই ফল ঘোষণা করেন।
চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন-
সাতক্ষীরা সদর: ধুলিহর ইউনিয়ন পরিষদে আশরাফুজ্জামান খোকন, ব্রহ্মরাজপুরে গোলাম আকবর কবির, ফিংড়িতে হাবিবুর রহমান, বাঁশদহে নাসিমুল হক খোকা, কুশখালিতে আবু রায়হান বিশ্বাস, বৈকারী ইউনিয়নে শহিদ হাসান, ঘোনায় মোশারফ হোসেন, ভোমরায় আসাদুল ইসলাম, আলিপুরে মোস্তাফিজুর রহমান, ঝাউডাঙ্গা মো: রফিকুল ইসলাম, বল্লি ইউনিয়নে হাবিবুর রহমান, লাবসায় আব্দুল আলিম, শিবপুরে আব্দুল মুজিদ ও আগরদাড়িতে আনারুল ইসলাম।
আশাশুনি উপজেলা: শোভনালি ইউনিয়নে মো. শহিদুল ইসলাম, বুধহাটায় আব্দুল হান্নান, কুল্যায় মো. রফিকুল ইসলাম, দরগাহপুরে জমিরউদ্দিন, বড়দলে মো: আজিজুল সানা, আশাশুনি সদরে শহিদুল ইসলাম পিন্টু, শ্রীউলায় আবু হেনা শাকিল, খাজরায় শাহনেওয়াজ ডালিম, আনুলিয়ায় আলমগীর আলম লিটন, প্রতাপনগরে শেখ জাকির হোসেন এবং কাদাকাটিতে মফিজুল ইসলাম মফি।
দেবহাটা উপজেলা: কুলিয়ায় মো: আসাদুল হক, দেবহাটা সদরে নজরুল ইসলাম, পারুলিয়ায় নূর মোহাম্মদ, সখিপুরে ময়নুদ্দিন ময়না ও নোয়াপাড়ায় আব্দুল খালেক তরফদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০১১৪ ঘ.
bdnews24