২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোবোসের ধাক্কায় সেনা সদস্যের স্ত্রী নিহত

রাজধানীর মিরপুর বেড়িবাধে মাইক্রোবাসের ধাক্কায় মঙ্গলবার সেনা সদস্যের স্ত্রী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর বেড়িবাধে মাইক্রোবাসের ধাক্কায় মঙ্গলবার সেনা সদস্যের স্ত্রী নিহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মাহমুদা আক্তার (৩৫)। তার বাসা ক্যান্টনমেন্টের পশ্চিম মানিকদিতে। নিহতের স্বামী মো. আলী হোসেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের জানান, মিরপুর ইস্টার্ন হাউজিং এর সামনে রাস্তা পাড় হওয়ার সময় একটি মাইক্রোবাস মাহমুদাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মাহমুদাকে মৃত ঘোষণা করেন। নিজেকে সেনা সদস্য বলে দাবি করলেও আলী হোসেন তার পদবি বলেননি। ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের লাশটি মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১৪৩ ঘ.