২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গারাতি ছিটমহলে যুক্তরাষ্ট্র দূতাবাস কর্মকর্তা

পঞ্চগড়ে ভারতের গারাতি ছিটমহল পরিদর্শন করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল, ইকোনোমিক ও কমার্স অফিসার জন এফ দানিলুইজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 03:24 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

পঞ্চগড়, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে ভারতের গারাতি ছিটমহল পরিদর্শন করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল, ইকোনোমিক ও কমার্স অফিসার জন এফ দানিলুইজ। মঙ্গলবার সকালে বাংলাদেশ অংশের এই ছিটমহল পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল অ্যাডভাইজার মি. ফিরোজ, বিএনপির কেন্দ্রীয় সদস্য নওশাদ জমির, ছিটমহল নাগরিক কমিটির সভাপতি মফিদার রহমান প্রমুখ। ছিটমহল নাগরিক কমিটির সভাপতি মফিদার রহমান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, তিনি এসেছিলেন। তবে বেশিক্ষণ ছিলেন না। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মজিদ জানান, ছিটমহল শেষে দূতাবাস কর্মকর্তা জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে এ ছিটমহলটি অবস্থিত। গত বছরের ১৬ অক্টোবর রমজান মেকার নামে এক বাংলাদেশিকে গারাতি ছিটমহলে পিটিয়ে হত্যার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ছিটমহলের প্রায় দুইশ' ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। এ সময় ছিটমহলে লুটপাটও হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৫ ঘ.