২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসার-ভিডিপির মহাপরিচালক বদল

সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল জাহিদুর রহমানকে আনসার ও ভিডিপি অধিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল জাহিদুর রহমানকে আনসার ও ভিডিপি অধিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ওই পদে কর্মরত মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে তার আগের কর্মস্থলে ফেরত পাঠানোর জন্য সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় মঙ্গলবার এসব বদলির আদেশ জারি করে। পৃথক আদেশে চারজন উপসচিবের পদায়ন করা হয়েছে। তারা সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত ছিলেন। এদের মধ্যে রফিকুল ইসলামকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রধান কর্মকর্তা, হাবিবুল ইসলামকে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের প্রধান পরিদর্শক, আব্দুল মতিনকে বিনিয়োগ বোর্ডের পরিচালক এবং জগদীশ চন্দ্র বিশ্বাসকে 'ইয়ুথ এমপাওয়ারমেন্ট' প্রকল্পের পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭৪৫ ঘ.