২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ৬ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে একটি হত্যা মামলার রায়ে ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 11:05 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

সিরাজগঞ্জ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে একটি হত্যা মামলার রায়ে ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আব্দুস সালেক মঙ্গলবার এ রায় দেন। ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন তিনি। দণ্ডপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইলের রুপালী পাড়া গ্রামের আব্দুল খালেক, বিশ্বনাথপুর ফকিরপাড়া গ্রামের আলম ওরফে শাহআলম, বাগবাড়ী গ্রামের আব্দুল মজিদ, বাগবাড়ী খুপীবাড়ী গ্রামের মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম ও সিরাজগঞ্জের সাংসুচি নাটপুর গ্রামের সাইফুল ইসলাম। এদের মধ্যে শাহআলম ও সাইফুল পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৩ জুলাই রাতে আসামিরা সদর উপজেলার সয়াশেখা গ্রামের হযরত আলীর বাড়ীতে গরু চুরি করতে যায়। হযরত আলী তাদের দেখে ফেলায় তাকেও তুলে নিয়ে যায় আসামিরা। ৫ জুলাই যমুনা নদী থেকে হযরত আলীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মোত্তালেব সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেকে/১৬৫৮ ঘ.