২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার একটি পল্লীতে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 09:27 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার একটি পল্লীতে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চাতলপাড় ইউনিয়নের পতইর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নাসিরনগর থানার ওসি মো. গোলাম ফারুক সাংবাদিকদের জানান, গ্রামের হাজী শাহজাহান মিয়া ও দ্বীন ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার এবং জমি-জমা নিয়ে বিরোধ চলছে। তিনি বলেন, এর জের ধরে সকালে দ্বীন ইসলামের সমর্থকরা হাজী শাহজাহান মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। পরে দুপক্ষ দেশীয় অস্ত্র