চট্টগ্রাম, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী থানার নাজিরহাট সড়ক থেকে আড়াইশ ঘনফুট কাটা সেগুন কাঠ জব্দ করেছে বন বিভাগ।
বন বিভাগ জানিয়েছে, আটককৃত কাঠের মূল্য প্রায় ৫ লাখ টাকা।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী রেঞ্জের একটি দল অভিযান চালিয়ে কাঠগুলো জব্দ করে। এ সময় কাঠ পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়।
বন বিভাগের হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পণ্যবাহী ট্রাকটি পরীক্ষা করে কাঠগুলো জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
এ ব্যাপারে হাটহাজারী থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৫২১ ঘ.
bdnews24