২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বিএনপির দু'পক্ষে সংঘর্ষ

খাগড়াছড়িতে স্বাধীনতা দিবস পালনের সময় বিএনপির দু'পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 06:07 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

খাগড়াছড়ি, মার্চ ২৬ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়িতে স্বাধীনতা দিবস পালনের সময় বিএনপির দু'পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে চেঙ্গী স্কোয়ারে অবস্থিত স্মৃতিসৌধে ফুল দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, উস্কানিমূলক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সমীরণ দেওয়ান ও আব্দুল ওয়াদুদ ভুঁইয়া পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২০৭ ঘ.