২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতির জাদুঘরে ভুটানের রাজা

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর ও রায়েরবাজার বধ্যভূমি ঘুরে দেখেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 10:24 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর ও রায়েরবাজার বধ্যভূমি ঘুরে দেখেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুক। শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডি, সেগনবাগিচা ও রায়েরবাজারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত এ তিনটি স্থান পরিদর্শন করেন তিনি। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ঢাকা পৌঁছান রাজা নামগিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার আব্দুল হামিদ ও বাণিজ্য মন্ত্রী ফারুক খান রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসএইচটি/আরএম/জেকে/১৬১৯ ঘ.