ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা থেকে ৫৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে শহরের মাহবুবুল হুদা হাই স্কুল ও ভাদুঘর রেলগেইট এলাকা থেকে এসব বোমা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি গাজী মো. শাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, পৌর এলাকার মাহবুবুল হুদা হাই স্কুল এলাকায় ২১টি এবং ভাদুঘর রেলগেইট এলাকা থেকে ৩৪টি হাতবোমা পাওয়া যায়।
ভাদুঘর ঋষিপাড়া থেকে ১ হাজার লিটার দেশি মদও উদ্ধার করে পুলিশ।
ওসি জানান, নাশকতার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র বোমাগুলো রেখেছিলো বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩৪০ ঘ.
bdnews24