ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার প্রথম প্রহরে ওয়াসা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের নাম গোপাল চন্দ্র দাস (২৯)। তার বাবার নাম রাম মণ্ডল দাস, বাসা পশ্চিম জুরাইনে।
কদমতলী থানার ওসি আইয়ুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আড়াইটার দিকে র্যাব-১০ এর একটি টহল দলের সঙ্গে গোলাগুলিতে গোপাল নিহত হয়।
তিনি বলেন, গোপাল ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে কদমতলী থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১০/১২টি মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।
লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/এমআই/১০৪৫ ঘ.
bdnews24