বরিশাল, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠির রাজাপুর উপজেলায় র্যাবের সঙ্গে গোলাগুলিতে গুলিবিদ্ধ এক 'ডাকাতকে' গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিকালে উত্তর সাতুরিয়া গ্রামে এই ঘটনায় আহত মো. লিমন (২২) ওই গ্রামের মো. তোফাজ্জেলের ছেলে।
তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে র্যাব ৭টি রামদা, একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
র্যাব-৮ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন রাকিব বলেন, গোপন খবর পেয়ে সাতুরিয়া গ্রামে ডাকাত মোর্শেদের আস্তানায় অভিযান চালানোর সময় ডাকাতরা র্যাবের উদ্দেশে গুলি চালায়।
র্যাবও পাল্টা গুলি ছুড়লে লিমনের বাম পায়ে লাগে। লিমন ডাকাত মোর্শেদ বাহিনীর সদস্য বলে তিনি জানান।
রাজাপুর থানার ওসি এসএ খালেক বলেন, গোলাগুলির খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়।
তাবে তার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ আছে কি না তা ওসি জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24