২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর এরশাদনগর বস্তিতে আগুন

রাজধানীর মহাখালী এলাকায় এরশাদনগর বস্তিতে আগুন লেগে ১০/১২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 03:22 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী এলাকায় এরশাদনগর বস্তিতে আগুন লেগে ১০/১২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে টিএন্ডটি মাঠের পূর্ব দিকের ওই বস্তির মাঝামাঝি স্থানে একটি ঘরে আগুনের সূত্রপাত হয় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গুলশান থানার উপপরিদর্শক মাসুদ রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ঘর থেকে আগুন আশেপাশের কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। তবে বস্তিবাসী তা আর বেশি ছড়াতে দেয়নি। আধঘণ্টা পর দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, আগুনে ৫/৬টি ঘর পুড়ে গেছে। ভষ্মিভূত হওয়ার ভয়ে স্থানীয় বাসিন্দারা আশেপাশের আরো ৫/৬টি ঘর ভেঙে ফেলে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২১২৪ ঘ.