২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৮তম বিসিএসের আরো ২৮ জনকে নিয়োগ

২৮তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে আরো ৩৮ জন নিয়োগ পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৮তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে আরো ৩৮ জন নিয়োগ পেয়েছেন। সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ স্বাক্ষরিত এক আদেশে মঙ্গলবার এদের নিয়োগ দেওয়া হয়। নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে কৃষিতে চার জন, স্বাস্থ্যে ১২ জন, পুলিশে চার জন, শিক্ষায় নয় জন, ডাকে দুই জন এবং অর্থনৈতিক, বাণিজ্য, গণপূর্ত, সড়ক ও জনপথ, কর, পরিবার পরিকল্পনা ও আনসার ক্যাডারে একজন করে নিয়োগ দেওয়া হয়েছে। ২৮তম বিসিএসের উত্তীর্ণদের বেশিরভাগকেই নিয়োগ দেওয়া হয়। তবে পুলিশের তদন্ত প্রতিবেদন ও স্বাস্থ্য পরীক্ষাজনিত কারণে এসব কর্মকর্তা ওই সময় নিয়োগ পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/পিডি/১৭৫৯ ঘ.