মাদারীপুর, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জেরে মাদারীপুরে ছেলে তার বাবাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সদর উপজেলার মস্তফাপুর গ্রামে সোমবার রাত ১টার দিকে ওই ঘটনার পর থেকে ছেলে অপু (২৫) পলাতক রয়েছে।
নিহত সেরজান হোসেন (৪২) মস্তফাপুর গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে
মাদারীপুর থানার ওসি মো. কায়ুম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি সম্পর্কে সেরজানের দুই স্ত্রী'র মধ্যে একপক্ষ বলছে তিনি ঘটনার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আরেক স্ত্রীর পক্ষ দাবি করছে, তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিযেছে। হৃদরোগে নাকি আঘাতে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা যাবে না।
থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২১ ঘ.
bdnews24