ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার স্থায়ী কমিটিসহ হাউজ কমিটি ও পিটিশন কমিটি পুনর্গঠন করা হয়েছে।
মঙ্গলার জাতীয় সংসদে এ ছয়টি কমিটি পুনগঠন করা হয়। এ সময় স্পিকার আবদুল হামিদ অধিবেশনে সভাপতিত্ব করেন।
পুনর্গঠিত গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। সদস্যরা হলেন- ভারপ্রাপ্ত মন্ত্রী আাব্দুল মান্নান খান, নুরে আলম, আব্দুস সাত্তার, আসাদুজ্জামান খান, জহিরুল হক ভুঁইয়া মোহন, লুৎফুর রহমান, কে এম খালিদ, আজিজুল হক চৌধুরী ও বেগম সাফিয়া খাতুন।
পুনর্গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম। সদস্যরা হলেন- ভারপ্রাপ্ত মন্ত্রী দীপংকর তালুকদার, মওদুদ আহমেদ, বীর বাহাদুর ঊশৈ সিং, এ বিএম ফজলে করিম চৌধুরী, এথিন রাখাইন, যতীন্দ্র লাল ত্রিপুরা, গিয়াস উদ্দিন আহমেদ, আবু জাহিদ ও আব্দুর রহমান বদি।
পুনর্গীঠত নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরে আলম চৌধুরী। স্থায়ী কমিটির সদস্যরা হলেন- ভারপ্রাপ্ত মন্ত্রী শাহাজাহান খান, মোস্তফা কামাল পাশা, মাজহারুল হক প্রধান, গোলাম কিবরিয়া পিন্টু, বেগম হাবিবুন নাহার, শামসুল হক চৌধুরী, র আ ম মোক্তাদির চৌধুরী, নসরুল হামিদ ও নজরুল ইসলাম বাবু।
পুনর্গীঠত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অলি আহমেদ। সদস্যরা হলেন- ভারপ্রাপ্ত মন্ত্রী এ কে খন্দকার, নওয়াব আলী আব্বাস খান, আ হ ম মুস্তফা কামাল, হামিদা বানু শোভা, রেজা আলী, মহিউদ্দিন খান আলমগীর, নজরুল ইসলাম, এনামুল হক ও আ ন ম শামসুল ইসলাম।
হাউজ কমিটির সভাপতি আবদুস শহীদ। সদস্যরা হলেন- আ স ম ফিরোজ, মুজিবুল হক, সাগুফতা ইয়াসমিন, শেখ আব্দুল ওয়াহাব, হাফিজ উদ্দিন আহমেদ, বীর বাহাদুর ঊশৈ সিং, আব্দুল কুদ্দুস, আতিউর রহমান আতিক, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, এ কে এম এ আউয়াল ও এম এ মান্নান।
পিটিশন কমিটির সভাপতি আবদুল হামিদ। সদস্যরা হলেন- মুজিবুল হক, আব্দুল জলিল, এবিএম রুহুল আমিন হাওলাদার, মোজাম্মেল হোসেন, মোহাম্মদ আমানুল্লাহ, শহীদুজ্জামান সরকার, হাবিবুর রহমান মোল্লা, কামাল আহমেদ মজুমদার ও শেখ সুজাত মিয়া।
স্বার্থ সংশ্লিষ্ট সদস্য হওয়ায় গৃহায়ণ ও গণপূর্থ থেকে দুই হাউজিং ব্যবসায়ীকে বাদ দেওয়া হয়েছে। এরা হলেন- এনা প্রপার্টিজের কর্ণধার রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক এবং প্রিয়প্রাঙ্গণ হাউজিংয়ের কর্ণধার ও রিহ্যাবের সভাপতি নসরুল হামিদ।
এর মধ্যে এনামুল হককে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ও নসরুল হামিদকে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮১৪ ঘ.
bdnews24