মাদারীপুর, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনী লেকের পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
সোমবার সকাল ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম এহসানুল মামুন এ অভিযান চালান।
অভিযানে লেকের চারিদিকের প্রায় অর্ধশত দোকান ঘর উচ্ছেদ করা হয় বলে জানান জেলা প্রশাশক ফারুক আহমেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে এক শ্রেণীর ব্যাবসায়ী লেকটির পাশে অবৈধভাবে দোকান তৈরি করে ব্যবসা করে আসছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯৩১ ঘ.
bdnews24