ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক প্রস্তুতকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ নির্বাচন বয়কটের সিদ্ধান্ত বহাল রেখে আইনি লড়াইয়ে যাওয়া ঘোষণা দিয়েছে সমিতির একটি অংশ।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচনের একটি প্যানেল 'ফোরাম' শনিবার সন্ধ্যায় র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে এক জরুরি মত বিনিময় সভায় এ ঘোষণা দেয়।
নিবার্চন বয়কটের ঘোষণার পক্ষে ফোরাম নেতা আনোয়ার-উল-আলম চৌধুরী বলেন, ৭১১ জন ভোটারের ফাইলকে ত্র"টিপূর্ণ ঘোষণা করা করেছিল নির্বাচন বোর্ড। ওইসব ভোটারের প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে কয়েকদিন সময় দিয়ে চিঠি পাঠানোর কথা থাকলেও অনেকেই এখনও চিঠি পাননি। এখনও নির্বাচনের ভোটার তালিকা ফোরামের প্রার্থীরা হাতে পায়নি।
"সুতরাং আগামীকাল ক্রটিমুক্ত ভোটার তালিকায় নির্বাচন অনুষ্ঠান অসম্ভব। আর আমরা ক্রটিযুক্ত ভোটার তালিকার নির্বাচন মনে নিতে পারি না।"
'ফোরাম' প্যানেলের নির্বাচন বয়কট সত্ত্বেও রোববারই বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচন হলে পরবর্তীতে আইনী লড়াইয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
সভায় আরো উপস্থিত ছিলেন, বিজিএমইএ এর সাবেক সভাপতি আনিসুল হক, ফোরাম নেতা রশিদ আহমেদ হোসাইনী, ইকবাল আহমেদ কোরাইসী, মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
বৃহস্পতিবার বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছিলেন, 'ফোরাম' প্যানেলের বয়কটের ঘোষণা সত্ত্বেও রোববারই বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচন হবে ।
নির্বাচনে 'সম্মিলিত পরিষদ' এবং 'ফোরামের' দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করার কথা। তবে বুধবার 'ফোরাম' প্যানেল ভোটার তালিকায় ত্র"টি থাকার অভিযোগ এনে নির্বাচন বয়কটের ঘোষণা দেয়।
এর আগে ভোটার তালিকা হালনাগাদ করার কারণ দেখিয়ে পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠনের নির্বাচন এক দফা পেছানো হয়েছিলো।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্যানেলটি হলো সম্মিলিত পরিষদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/০০৪৮ ঘ.
bdnews24