২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার সৌদি আরব যাচ্ছেন খালেদা

চিকিৎসার জন্য রোববার সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 06:31 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার জন্য রোববার সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত ৯টায় এমিরেটস এর ফ্লাইটে তিনি রিয়াদের উদ্দেশে রওনা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান। তিনি বলেন, সৌদি সরকারের আমন্ত্রণে বিরোধী দলীয় নেতা এই সফরে যাচ্ছেন। সেখানে বাদশা আবদুল আজিজ হাসপাতালে ম্যাডাম তার পায়ের চিকিৎসা নেবেন। খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দরের স্ত্রী কানিজ ফাতেমা, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ, প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী মাহবুব উদ্দিন ডিউ, ফটো সাংবাদিক নূরুদ্দীন আহমেদ তার সফরসঙ্গী থাকবেন। চিকিৎসা শেষে ৩০ মার্চ তিনি দেশে ফিরে আসবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/০০০৮ ঘ.