২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেতু ভেঙে নড়াইল-যশোর সড়কে যান চলাচল বন্ধ

নড়াইল সদর উপজেলার সীতারামপুর এলাকায় বেইলি সেতু ভেঙে নড়াইল-যশোর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 03:32 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

নড়াইল, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সদর উপজেলার সীতারামপুর এলাকায় বেইলি সেতু ভেঙে নড়াইল-যশোর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, যশোর থেকে নড়াইলগামী একটি মালবাহী ট্রাক সেতুতে ওঠার পর সেটি ভেঙে পড়ে। এতে ট্রাকটির পেছনের অংশ নিচে পড়ে যায় এবং সামনের অংশ সেতুতে আটকে থাকে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর থেকে নড়াইল-যশোর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে এসআই খাইরুল জানান। নড়াইলের সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৗশলী সিদ্দকুর রহমান বলেন, "আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে যান চলাচল শুরু করার ব্যবস্থা নেওয়া হবে।" জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, যত দ্রুত সম্ভব যানবহন চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২১২৮ ঘ.