২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ

ছুটির কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি টানা তিনদিন বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 04:49 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

বেনাপোল, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছুটির কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি টানা তিনদিন বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বুধবার বিকালের পর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাংলাদেশে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি, শুক্রবার সাপ্তাহিক ছুটি। শনিবার ভারতে হলির ছুটি। বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি ছুটির কারণে বৃহস্পতিবার ও শুক্রবার বাংলাদেশ অংশে কাস্টমস ও বন্দরে কোনো কাজ হবে না। শনিবার হলি উপলক্ষে ভারতীয় কাস্টমস ও বন্দরের কার্যক্রম ভারতে বন্ধ থাকবে। তাই স্বাভাবিক কার্যক্রম শুরু হবে রোববার সকাল থেকে। ভারতীয় পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার বাংলাদেশে এপার থেকে কোনো পণ্য যাবে না। শনিবার এখানে কেউ কাজ করবে না। বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মোস্তাক আহম্মেদ চৌধুরী বলেন, তিনদিন কোনো আমদানি-রপ্তানি হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৮ ঘ.