২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেয়াল চাপায় বিক্রয় প্রতিনিধির মৃত্যু

নগরীর নাসিরাবাদ এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল চাপায় এক ওষুধ বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

চট্টগ্রাম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর নাসিরাবাদ এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল চাপায় এক ওষুধ বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় নাসিরাবাদ সর্দার কলোনিতে এ দুর্ঘটনায় নিহত হন মো. মনিরুজ্জামান (৩২)। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার সেকান্দার আলী হাওলাদারের ছেলে। মনির ওরিয়ন ফার্মা লিমিটেডের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন তার সহকর্মীরা জানান। মনিরের সহকর্মী মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওরিয়ন ফার্মা কার্যালয় থেকে সহকর্মীদের সঙ্গে বের হওয়ার সময় একটি নির্মাণাধীন ১৪ তলা ভবনের দেয়াল ভেঙ্গে পড়লে তিনি গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। চমেক পুলিশ ফাঁড়ির নায়েক ফয়েজ আহমেদ বলেন, হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান- মনিরের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২০৪৬ ঘ.