২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ৩৫ দোকান ভস্মীভূত

ভোলা শহরে অন্তত ৩৫টি দোকান আগুনে পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 06:36 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ভোলা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা শহরে অন্তত ৩৫টি দোকান আগুনে পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। বুধবার প্রথম প্রহরে শহরের সদর রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে অগ্নি-নির্বাপক বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিলু দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আনুমানিক পৌনে ২টার দিকে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই তা চালের গুদাম, তুলার গুদাম, জুতা-মিষ্টি-কসমেটিক-ইলেকট্রনিকস সামগ্রীর বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। ভোলা অগ্নি-নির্বাপক বাহিনীর স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, ভোলা সদরের দুটি এবং বোরহানউদ্দিন ও লালমোহনের আরো দুটি সহ মোট ৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষতির পরিমাণ এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানান নুরুল ইসলাম। ভোলা থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. জিন্নাত আলী জানান, আগুনে কমপক্ষে ৩৫টি দোকান পুড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১২৩৭ ঘ.