ভোলা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন বলেছেন, গ্রাম পর্যায়ের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই গণতন্ত্রের ভীত রচনা হয়।
ভোলা জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার মো. বশির আহমেদ, কোষ্টগার্ড ও র্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
বিকালে তিনি লালমোহন উপজেলায় নির্বাচন বিভাগের সার্ভার ষ্টেশন উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৫৮ ঘ.
bdnews24