কুষ্টিয়া, মার্চ, ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাস চাপায় ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
সোমবার সকাল নয়টার দিকে উপজেলার ভাঙ্গাপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম (৩৫) গ্রিন ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কর্মরত ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা গ্রামে।
ভেড়ামারা থানার ওসি আজম খান সাংবাদিকদের জানান, রেজাউল বাড়ি থেকে মটর সাইকেলে ভেড়ামারা বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৪০৯ ঘ.
bdnews24