ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে বিজয়ে খেলোয়াড় ও কর্মকর্তাসহ বাংলাদেশ ক্রিকেট দলসংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, বিশ্বকাপের আগামী ম্যাচগুলোতেও বাংলাদেশের খেলোয়াড়রা এই সাফল্য ধরে রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচে ইংল্যান্ডকে ২ দুইকেটে পরাজিত করে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২৩২১ ঘ.
bdnews24