২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে

সুন্দরবনের ধানসাগর স্টেশনের নাংলি, নাপিতখালী ও পচাকুড়ালিয়া এলাকায় আগুন পুরোপুরি নেভেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 02:16 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

বাগেরহাট, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের ধানসাগর স্টেশনের নাংলি, নাপিতখালী ও পচাকুড়ালিয়া এলাকায় আগুন পুরোপুরি নেভেনি। দমকল ও বনকর্মীরা স্থানীয় শ্রমিকদের নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বৃহস্পতিবার বিকালে বন কর্মকর্তারা জানান। বুধবার দুপুরে নাংলি এবং মঙ্গলবার বিকালে নাপিতখালী ও পচাকুড়ালিয়ায় আগুন লাগে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বিকালে জানিয়েছেন, নাপিতখালী ও পচাকুড়ালিয়ায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে সম্পূর্ণভাবে নেভেনি। আগুনে এখানকার প্রায় পাঁচ একর বনের গাছ পুড়ে গেছে। তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল থেকে দমকলকর্মীরা নাংলি এলাকার আগুন নেভানোর কাজ শুরু করেছে। এর আগে বুধবার রাত থেকে তারা নাংলি এলাকার আগুন নেভানোর কাজ শুরু করে। সেখানে প্রায় চার একর বনে আগুন জ্বলছে বলে তিনি জানান। সুন্দরবন বিভাগের বন সংরক্ষক মো. আকবর হোসেন সন্ধ্যায় ঘটনাস্থল থেকে ফিরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাতাসের কারণে বৃহস্পতিবার বনে আগুন নেভানোর কাজ বিঘি