ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অশ্লীল চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন ও ভিডিও পাইরেসি রোধে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।
বুধবার সরকারের এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ব্যবস্থাপনা পরিচালককে আহ্বায়ক এবং র্যাব ফোর্সেস ইন্টিলিজেন্স উইংয়ের প্রতিনিধিকে সদস্যসচিব করে এ সেল গঠন করা হয়েছে।
সেলের সদস্য থাকবেন- কপিরাইট অফিসের প্রতিনিধি হিসাবে রেজিস্টার অব কপিরাইট, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রতিনিধি ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিনিধি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/২১৩৫ ঘ.
bdnews24