২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় আইনজীবী সমিতির বারান্দায় আসামির মৃত্যু

পাবনা জেলা আইনজীবী সমিতির বারান্দায় একটি মামলার আসামি এক কৃষকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

পাবনা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা জেলা আইনজীবী সমিতির বারান্দায় একটি মামলার আসামি এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শী আইনজীবীরা। ওই কৃষকের নাম তারা মিয়া (৬০)। সাঁথিয়া উপজেলার হুইখালী গ্রামে তার বাড়ি। আইনজীবী রশিদুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা মিয়া একটি জমি সংক্রান্ত মামলায় হাজিরা দিতে প্রতি মাসেই আদালতে আসতেন। পাঁচ বছর ধরে সেই মামলা চলছে। মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতির বারান্দায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আইনজীবিরা এবং এবং উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেন। কিন্তু তার আগেই তিনি মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/ ১৯২৯ ঘ.