২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

ঢাকার কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 03:55 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম তনা (৩০)। পুলিশের দাবি, সে দুটি হত্যা মামলার আসামি। মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার ভোরে র‌্যাব-১০ এর একটি দলের সঙ্গে তনা ও তার সহযোগীদের বন্ধুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি শটগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।" নিহতের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, "তনার বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া গেণ্ডারিয়াসহ আশেপাশের থানায় বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/০৯৪৫ ঘ.