২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৫২১ বাংলাদেশি ফিরেছেন

লিবিয়া থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় সোমবার ৫২১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 04:53 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় সোমবার ৫২১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তিনটি ভাড়া করা বিমানে সন্ধ্যায় তারা হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। লিবিয়া ছেড়ে তারা তিউনিসিয়া সীমান্তে আশ্রয় নিয়েছিলেন। আইওএম'র ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। সন্ধ্যা ৬টা ১২ মিনিটে, ৬টা ৫৬ এবং ৭টা ১৫ মিনিটে বিমান তিনটি বাংলাদেশে পৌঁছায়। এর মধ্যে প্রথম বিমানে ১৭৩ জন এবং বাকি দুটি মিানে ১৭৪ জন করে ফেরেন। আসিফ মুনির বলেন, লিবিয়া থেকে নিয়োগকারী প্রতিষ্ঠান বা ব্যক্তিগত উদ্যোগেও অনেকে দেশে ফিরেছেন। চার দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগের দাবিতে গত ১৬ ফেব্র"য়ারি থেকে উত্তাল উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। অস্থির লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের কারণে আটকে পড়া বিদেশিদের পার্শ্ববতী দেশগুলোর সীমান্তে সরিয়ে নেওয়া হচ্ছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাবে, লিবিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ৮৯ হাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২২৫৪ ঘ.