ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নতুন একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারের অর্থায়নে দৈনিক সাড়ে ৩ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এ কারখানাটি আশুগঞ্জ ইউরিয়া সার কারখানা সংলগ্ন ২৪০ একর খালি জায়গায় দ্বিতীয় আশুগঞ্জ ইউরিয়া ফার্টিলাইজার কারখানা নামে স্থাপন করা হবে।
সোমবার বিকালে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়।
এতে বলা হয়, নতুন এ সার কারখানা স্থাপনে সাড়ে ৬ হাজার কোটি টাকা ব্যয় হবে। এতে সরকারের অর্থ থাকবে শতকরা ২৫ ভাগ। অবশিষ্ট অর্থ প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স এবং ব্যাংকগুলোর যৌথ অর্থায়নের মাধ্যমে অভ্যন্তরীণ উৎস থেকে যোগান দেওয়া হবে।
দ্রুত এই কারখানার কাজ এগিয়ে নেয়ার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন মন্ত্রী।
সভায় দ্বিতীয় আশুগঞ্জ ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা বিষয়ে প্রতিবেদন তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, গ্যাসের সহজলভ্যতা, পরিবহণগত সুবিধা, যোগাযোগ অবকাঠামো, মিষ্টি পানির সহজ প্রাপ্তি, নিজস্ব প্রকল্প এলাকাসহ সব বিবেচনায় নতুন এ সার কারখানা স্থাপন অর্থনৈতিকভাবে লাভজনক।
এ কারখানা আগামী ২০১৪ সালের মধ্যে বাস্তবায়নযোগ্য বলে সভায় জানানো হয়। নতুন এ কারখানা বাস্তবায়ন হলে দেশে দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা জোরদার হবে বলে সভায় অভিমত দেওয়া হয়।
শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24