২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে দুই অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজি চালিত দুই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি চালক নিহত হয়েছে। আহত হয়েছে সাতজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 02:02 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

চাঁদপুর, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজি চালিত দুই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি চালক নিহত হয়েছে। আহত হয়েছে সাতজন। সোমবার দুপুর সোয়া একটার দিকে বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। নিহত চালকের নাম জানা যায়নি। আহতদের মধ্যে দুজনকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অরুন চক্রবর্তী ও রিয়াদ সাংবাদিকদের জানান, ফরিদগঞ্জ থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী অটোরিক্সার সাথে বেইলি ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বিপ্লব দাস জানান, আহতদের সবাই মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আব্দুল হাই (৫০) ও মোস্তফাকে (৩৫) চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ অটোরিক্সা দুটি আটক করেছে। বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৫৫ ঘ.