২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে নিবিড় পর্যবেক্ষণে দেলোয়ার

সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 10:36 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। শনিবার দুপুরে তার মেয়ে ডা. দেলোয়ারা হোসেন পান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, "বাবা এখন হাসপাতালের আইসিউতে আছেন। তাকে চিকিৎসকরা ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন।" শুক্রবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে খোন্দকার দেলোয়ারকে ঢাকা থেকে সিঙ্গাপুর নেওয়া হয়। দেলোয়ারের সঙ্গে তার মেয়ে পান্নাও সেখানে অবস্থান করছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২২ ফেব্র"য়ারি ধানমণ্ডির আনোয়ার হোসেন খান মর্ডান হাসপাতালে ভর্তি হন দেলোয়ার। অবস্থার অবনতি ঘটলে তাকে গত ৩ মার্চ রাতে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক মির্জা নাজিম উদ্দিন ও নিউরোসার্জন শেখ আব্দুল কাদেরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপি মহাসচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬৩২ ঘ.