২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর: খাগড়াছড়িতে রায় ২৪ মার্চ

খাগড়াছড়িতে বিডিআর বিচারের রায়ের তারিখ আগামী ২৪ মার্চ নির্ধারণ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

খাগড়াছড়ি, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়িতে বিডিআর বিচারের রায়ের তারিখ আগামী ২৪ মার্চ নির্ধারণ করেছে আদালত। বৃহস্পতিবার খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে বিডিআর বিশেষ আদালত-১৫ এই তারিখ নির্ধারণ করে। এছাড়া ওই দিন দুপুর আড়াইটা পর্যন্ত এই আদালতের কার্যক্রম মূলতবী করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। আদালতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল আবু ওহাব মো. হাফীজুল হক। এর আগে গত ২৭ ফেব্র"য়ারি আদালত আর কোন সাক্ষ্যের প্রয়োজন নেই বলে মনে করে এবং বৃহস্পতিবার আসামিদের সাফাই সাক্ষী ও যুক্তি-তর্কের দিন নির্ধারণ করে। সে অনুযায়ী বৃহস্পতিবার প্রসিকিউটর আদালতে আসামিদেরকে দোষী হিসেবে উল্লেখ করে অপরাধ প্রমাণের স্বপক্ষে যুক্তি উপস্থাপন করেন। এরপর আসামিদের আটজন নিজেদেরকে নির্দোষ দাবী করে আদালতের কাছে ক্ষমা প্রার্থণা করে। এ মামলার ২৪ জন্য সাক্ষীর সবাই আসামিদের দোষী সাব্যস্ত করে সাক্ষ্য দেন। মোট ২৬ জন আসামি সাক্ষীদের জেরা করেন। বৃহস্পতিবার বিচারক প্যানেলে কর্নেল হাফীজুল হককে সহায়তা করেন রাঙ্গামাটির ২৬ বিজিবি বড়কলের অধিনায়ক লে. কর্নেল সাইয়েদিস স্যাকলাইন। বিশেষ পিপি হিসেবে ছিলেন মো. হাবিবুর রহমান ও প্রশান্ত কুমার কর্মকার। মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সদর সেক্টর বিজিবির জি-২ মেজর মো. জাভেদ হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৭৫৩ ঘ.