২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

কর্ণফুলী নদী তীরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন্দর কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

চট্টগ্রাম, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদী তীরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন্দর কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর চাক্তাই ব্রিজ থেকে ফিশারি ঘাট পর্যন্ত ছোট-বড় ৩৬টি দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেন চট্টগ্রাম বন্দর ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল ফারুক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে চাক্তাই ব্রিজ থেকে ফিশারি ঘাট পর্যন্ত রিং রোডে সিটি কর্পোরেশন ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান অবৈধভাবে কর্ণফুলী তীর দখল করে দোকান এবং ভুয়া ওয়াকফ এস্টেটের নাম দিয়ে মসজিদ নির্মাণের জন্য জায়গা দখল করে রাখে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বন্দরের কাছ থেকে জায়গা নিয়ে চাক্তাই থেকে ফিশারি ঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটারের রিং রোড তৈরি করেছে বলে জানান বন্দর ম্যাজিস্ট্রেট। গত বছরের মার্চে সিটি কর্পোরেশন ওই এলাকায় দোকান নির্মাণ শুরু করে। পরে নগরীর বিশিষ্ট ব্যক্তিদের বাধার মুখে দোকান নির্মাণ বন্ধের ঘোষণা দেন তৎকালীন মেয়র মহিউদ্দিন চৌধুরী। তবে সে সময় নির্মিত স্থাপনা ভেঙে সরিয়ে নেওয়া হয়নি। গত বছরে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর পরিচালিত এক জরিপে দেখা গেছে, কর্ণফুলীর নদীর উভয় তীরে ৩৯টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অবৈধভাবে নদী দখল ও দূষণে যুক্ত। এ সব প্রতিষ্ঠান দখলের পাশাপাশি নদীর গতি প্রবাহও মারাত্মকভাবে বিঘি